মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

১০ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

১০ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পরকীয়ার অভিযোগ তুলে তরুণীকে বিবস্ত্র করে মারধর, ভিডিও ভাইরাল

>> হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে

>> ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির

>> সীতাকুণ্ডে পিস্তল ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

>> আ.লীগের কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার

>> গাজীপুরে শ্রমিক অসন্তোষ: শতাধিক কারখানা ছুটি এবং ৩২টি বন্ধ ঘোষণা

>> হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেফতার : শামা ওবায়েদ

>> চট্টগ্রামে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

>> পল্টনে আইনজীবীকে পেটানোর অভিযোগ নয়নের বিরুদ্ধে

>> থানায় আগুন দিয়ে ফেসবুকে উল্লাস, সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার

আপনি পড়ছেন : বিচিত্রা

কনের সরকারি চাকরি অস্থায়ী, জানার পর বিয়ে ভাঙলেন বর


DhakaReport24.com || 2026-11-23
কনের সরকারি চাকরি অস্থায়ী, জানার পর বিয়ে ভাঙলেন বর

হবু স্ত্রীর সরকারি চাকরি স্থায়ী নয়—এমন তথ্য জানার পর নির্ধারিত বিয়ে ভেঙে দিয়েছেন ভারতের এক যুবক। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুবকের এক বন্ধু রেডিটে পুরো ঘটনাটি প্রকাশ করলে বিষয়টি সামনে আসে।

জানা যায়, একটি ম্যাট্রিমনিয়াল মোবাইল অ্যাপের মাধ্যমে দুজনের পরিচয় ও বাগদান হয়েছিল। পরে ওই নারীর শিক্ষাগত যোগ্যতা ও চাকরির বিষয়টি দুই পরিবারের মধ্যে মতবিরোধের কারণ হয়ে দাঁড়ায়।

রেডিটের পোস্ট অনুযায়ী, ওই নারী একটি বেসরকারি কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক (বিএসসি) ডিগ্রিধারী এবং একটি রাজ্য সরকারি দপ্তরে কর্মরত। তবে তার পদটি ছিল অস্থায়ী, যা তিনি ম্যাট্রিমনিয়াল প্রোফাইলে উল্লেখ করেননি।

হবু স্বামীর জন্য ওই নারী বেশ কিছু শর্তও জুড়ে দিয়েছিলেন। এর মধ্যে ছিল নির্ধারিত অঙ্কের বেশি বেতন, নিজস্ব বাড়ি ও গাড়ি থাকা এবং উচ্চতায় লম্বা হওয়া।

অন্যদিকে, যুবকের প্রোফাইলে তার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি উল্লেখ করা ছিল, যা ওই নারীর আগেই জানা ছিল। 

পোস্টের তথ্যমতে, যুবক একটি স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং এবং বিদেশের একটি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি করেছেন। তিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) বিজ্ঞানী হিসেবে কর্মরত, ভালো বেতন পান এবং স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করেন।

জানা গেছে, বিয়ে নিয়ে দুই পরিবারই সম্মত ছিল এবং বিয়ের তারিখও ঠিক করা হয়েছিল। কিন্তু নারীর সরকারি চাকরিটি স্থায়ী নয়—এ তথ্য জানার পর যুবকের পরিবার বাগদান বাতিল করার সিদ্ধান্ত নেয়। 

ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে নানা রকম প্রতিক্রিয়া দেখা গেছে।

অনেক নেটিজেন যুবকের পরিবারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেছেন, চাকরির প্রকৃত অবস্থা গোপন রাখলে আস্থার সংকট তৈরি হতে পারে। বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শুরু থেকেই জরুরি তথ্য স্পষ্ট থাকা উচিত বলে মত দিয়েছেন তারা। 


আবার কেউ কেউ একতরফা বিবরণের ওপর ভিত্তি করে কোনো পক্ষ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছানোর পরামর্শ দিয়েছেন। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম