রিমিক্স নামের এক নতুন ফিচার নিয়ে এসেছে ইউটিউব। জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটককের সঙ্গে প্রতিযোগিতায় থাকতে এটি আনা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা মিউজিক ভিডিওর নিজস্ব ভার্সন তৈরি করতে পারবেন।
এর আগে গত বছর ইউটিউব শর্টস প্ল্যাটফর্মের জন্য, কোলাব এবং ফান ইফেক্ট ফর শর্টস এর মতো ফিচার নিয়ে এসেছিল। প্রথমেই রিমিক্স ভিডিও তৈরির জন্য ‘রিমিক্স’ অপশনে ট্যাপ করতে হবে। এখানে ব্যবহারকারীরা চারটি অপশন পাবেন- সাউন্ড, গ্রিন স্ক্রিন, কাট ও কোলাব।
এই ফিচারে ক্রিয়েটররা ভিডিও থেকে মিউজিক নিতে পারবেন। অথবা ভিডিওর ব্যাকগ্র্যাউন্ড কেটে শর্টস-এ অন্তর্ভুক্ত করতে পারবেন। নতুন এই ফিচার ব্যবহারে শর্টস নির্মাতাদের ভিডিও বাড়ার সঙ্গে আয়ও বাড়বে।
২০২৩ সালে ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ইউটিউব ‘শর্টস’। এরপর থেকেই এর জনপ্রিয়তা বাড়ছে। এই ফিচার আসায় ইউটিউবের ‘শর্টস’ ব্যবহারকারীরা আবারও জনপ্রিয়তা পাবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম