সোমবার, অক্টোবর ১২, ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ১২, ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিজ্ঞান-প্রযুক্তি

মঙ্গল গ্রহে ১০ লাখ মানুষের বসতি গড়তে চান ইলন মাস্ক


DhakaReport24.com || 2024-02-23 16:56:15
মঙ্গল গ্রহে ১০ লাখ মানুষের বসতি গড়তে চান ইলন মাস্ক

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইলন মাস্ক জানিয়েছেন, মঙ্গল গ্রহে মানুষ পাঠানো তার অন্যতম ইচ্ছে। টেসলা, স্পেসএক্স ও স্টারলিংক কোম্পানির মালিক ইলন মাস্কের অন্যতম একটি বড় স্বপ্ন এটি । বিশ্বের সেরা এই ধনাঢ্য ব্যক্তির এই স্বপ্ন অনেকের কাছে অদ্ভুত মনে হতে পারে। তবে এবার ইলন মাস্ক জানালেন, ১০ লাখ মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যেতে চান তিনি। আর তা সম্ভব হবে স্টারশিপের হাত ধরেই।

দীর্ঘদিন ধরে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স বিশ্বের সবচেয়ে ভারী রকেট ‘স্টারশিপ’ পরীক্ষা করছে। ইলন মাস্ক জানান, যেদিন স্টারশিপ উৎক্ষেপণ সফল হবে, সেদিন তার স্বপ্নও সফল হবে।

মঙ্গলে ভ্রমণ:
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ একটি পোস্টে ইলন মাস্ক লিখেছেন, আমরা ১০ লাখ মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যাওয়ার প্ল্যান তৈরি করছি।

এর আগে, একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, স্টারশিপই কি এখনও পর্যন্ত সবচেয়ে বড় রকেট এবং মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যাবে? সেই প্রশ্নের উত্তরে মাস্ক বলেন, মঙ্গল গ্রহ নিয়ে এখনো অনেক কাজ করা দরকার। একদিন মঙ্গল গ্রহের যাত্রা হবে ফ্লাইট ট্রিপের মতো, অর্থাৎ মানুষ বিমানের মতো ভ্রমণ করে মঙ্গলে পৌঁছাবে। ফলে বুঝতেই পারছেন ভবিষ্যতে এমনটাই হবে যে, বিদেশ ভ্রমণের মতো আপনি মঙ্গল ভ্রমণ করতে পারবেন।

স্বপ্নের বাস্তবতা:
গত বছর ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল কংগ্রেসে ইলন মাস্ক বলেছিলেন, বিশ্বের সবচেয়ে বড় রকেট ‘স্টারশিপ’ আমার পরবর্তী ফ্লাইটে সফল হতে পারে। আর তখনই আমার স্বপ্ন সত্যি হবে। এক কথায় বাস্তব রূপ নেবে। স্পেসএক্স তিন থেকে চার বছরের মধ্যে মঙ্গলে একটি মহাকাশযান অবতরণ করতে পারে। আর সেই মহাকাশে করেই মানুষ যাবে মঙ্গলে।

কয়েক মাস আগে, ভবিষ্যতের লঞ্চ প্যাডের একটি ছবিও শেয়ার করেছিলেন ইলন মাস্ক। তিনি সেই লঞ্চ প্যাডটিকে মঙ্গল গ্রহ বলে বর্ণনা করেছেন। যেদিন একটি রকেট সফলভাবে মঙ্গলের পৃষ্ঠে অবতরণ করবে, মাস্ক সেই দিনটিকে কল্পনা করে ছবিটি দিয়েছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম