সোমবার, অক্টোবর ১২, ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ১২, ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিজ্ঞান-প্রযুক্তি

অনলাইন গেমিং জনপ্রিয় হয়ে ওঠার নেপথ্যে


DhakaReport24.com || 2020-12-08 23:31:30
অনলাইন গেমিং জনপ্রিয় হয়ে ওঠার নেপথ্যে


বিগত কয়েক বছরে অনলাইন গেমিং খাতের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। অনলাইন বিনোদনের জন্য আধুনিক ও উন্নত গেমিং প্লাটফর্মগুলো ক্রমেই বিকশিত হচ্ছে। অনলাইন গেমিংয়ের চাহিদা এতটাই ক্রমবর্ধমান যে কেবল যুক্তরাষ্ট্রেই বর্তমানে এ খাতের আকার ২৯০ কোটি ডলার ছাড়িয়েছে। কভিড-১৯ মহামারীতে মানুষ অনেক বেশি ঘরে সময় পার করায় এটির চাহিদা আরো বেড়েছে। অবসর সময়ে স্বাচ্ছন্দ্য ও বিনোদনের উপায় সন্ধানের ক্ষেত্রে সামনে চলে এসেছে অনলাইন গেমিং।

বেশির ভাগ গবেষণায় দেখা গেছে, মানসিক চাপ থেকে মুক্তি ও মনকে স্থিতিশীল রাখার সর্বোত্তম উপায়গুলোর মধ্যে একটি হলো গেমিং। সাম্প্রতিক বছরগুলোতে অনলাইন গেম আরো বেশি প্রভাবশালী হয়েছে।

বেশির ভাগ মানুষের কাছে অনলাইন গেমগুলো আকর্ষণীয় হয়ে ওঠার অন্যতম একটি কারণ হলো সেগুলোতে সহজেই প্রবেশ করা যায়। এর অর্থ হলো কনসোল কিংবা ফোনের মাধ্যমেই এগুলো সহজেই ব্যবহার করা যায়। আর এ গেমগুলো বোঝাও সহজ। ফলে অভিজ্ঞতাটিকে আরো মজাদার করে তোলে।

আজকাল অনলাইন গেমিং এতটা সাধারণ হয়ে ওঠার কারণগুলোর একটি হলো এগুলোতে বেছে নেয়ার অনেক বিকল্প সুযোগ থাকে। গেমিংয়ে বন্ধুদের আমন্ত্রণ জানিয়ে একসঙ্গে খেলা যায়। তাছাড়া অনেক ধরনের সহজ গেম আছে, যেগুলো যে কোনো জায়গায় ইনস্টল করে খেলা যেতে পারে। অনলাইন গেমিংয়ের জগত্টা বিশাল হয়ে উঠেছে। এ কারণে নতুন নতুন ধারণা নিয়ে আসা ডেভেলপারদের জন্য অত্যাবশ্যকীয় হয়ে উঠেছে।

অনলাইন গেম জনপ্রিয় হওয়ার আরেকটি অন্যতম কারণ হলো গেমগুলোতে প্রবেশাধিকার অনেক সস্তা। বেশির ভাগ গেমই একদম বিনা মূল্যে খেলা যায়। ক্যাসিনোর মতো গেমগুলোতে বড় জয়ের জন্য কিছু অর্থ ব্যয় করতে হতে পারে। তবে বাকি অংশগুলোর বেশির ভাগই বিনা মূল্যে খেলা যায়। এ কারণে এগুলো ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। তাছাড়া গেমিং আসক্তি পূরণ করার একটি অন্যতম উপায় হলো অনলাইন গেমিং।

বর্তমানে গেমগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে, যেন সেটা সব স্তরের সঙ্গে খাপ খায়। আর এক্ষেত্রে অপেশাদার থেকে প্রো সংস্করণ পর্যন্ত সব গেমারের কথা মাথায় রাখা হয়। গেমগুলোতে একটি স্তর সম্পন্ন করে পরের স্তরে যেতে সেটি আনলক করার জন্য নির্দিষ্ট পয়েন্ট সংগ্রহের চ্যালেঞ্জ দেয়া হয়। এজন্য ব্যবহারকারীরাও একটি স্তর শেষ করে পরের স্তরে যেতে উত্সুক হয়ে থাকেন। অনেক গেম এমনভাবে নকশা করা হয়, যেন অবসর সময় কাটাতে এবং বিদ্যালয়ের পর শিশুদের বিনোদনের খোরাক পূরণ করতে পারে।

আধুনিক অনলাইন গেমগুলো একটি বাস্তবিক পরিস্থিতি সৃষ্টি করে। এক্ষেত্রে ডেভেলপাররা খেলোয়াড়দের সব রকমের খেলার সুযোগ করে দেয়। গেম শুরুর আগে পছন্দ অনুযায়ী, কম্পিউটার কিংবা অন্য বাস্তবিক প্রতিযোগীদের সঙ্গে খেলার সুযোগ থাকে। এটি গেমিং দক্ষতাও বাড়িয়ে তোলে। কারণ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক অভিজ্ঞ খেলোয়াড় প্রতিযোগী হিসেবে আবির্ভূত হয়।

সন্দেহ নেই যে অনলাইন গেমিং বিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে। আগামী দিনের গেমগুলোতে আরো সহজে প্রবেশযোগ্য, কম খরচে ব্যবহার ও উন্নত গেমিং বৈশিষ্ট্য দেখা যাবে। গেম অনুরাগী না হয়েও অবসর সময় কাটানোর অন্যতম একটি মাধ্যম হতে পারে অনলাইন গেম।