শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ধর্ম ও মিথ

পবিত্র মাহে রমজানের প্রথম জুমা আজ


DhakaReport24.com || 2024-03-15 12:08:15
পবিত্র মাহে রমজানের প্রথম জুমা আজ

পবিত্র মাহে রমজানের প্রথম জুমা আজ। শুক্রবার (১৫ মার্চ) রহমতের দশকের চতুর্থ রোজায় পড়েছে বরকতময় এ জুমা। দিনটির বিশেষ গুরুত্ব পবিত্র কুরআন হাদিসে উল্লেখ করা হয়েছে।

পবিত্র কুরআনে মহান আল্লাহ তায়ালা বলেন, হে মুমিনরা! জুমার দিন যখন নামাজের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে এসো এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝ। এরপর নামাজ শেষ হলে জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ (জীবিকা) তালাশ করো এবং আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফলকাম হও। (সূরা জুমা, (৬২), আয়াত, ৯-১০)

এছাড়া বিভিন্ন হাদিসে জুমার দিনের ফজিলত বর্ণিত হয়েছে।

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে, রাসূল (সা.) ইরশাদ করেন, সূর্য উদিত হয় এমন সব দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমআর দিন। এই দিনেই আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে। এদিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়। এই দিনেই তাকে তা থেকে বের করা হয়। আর এই জুমআর দিনেই কিয়ামত সংঘটিত হবে। (সহিহ আবু দাউদ ৯৬১, তিরমিজী হাদিস নম্বর ৪৮৮)

রাসূলুল্লাহ (সা.) আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যখন জুমার দিন আসে ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে প্রথম থেকে পর্যায়ক্রমে আগন্তুকদের নাম লিখতে থাকে। যে সবার আগে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি উট সদকা করে। তারপর যে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি গাভী সদকা করে। তারপর আগমনকারী মুরগি সদকাকারীর মতো। তারপর আগমনকারী একটি ডিম সদকাকারীর মতো। এরপর যখন ইমাম খুতবা দিতে বের হন, তখন ফেরেশতারা তাদের দপ্তর বন্ধ করে দেন এবং মনোযোগ দিয়ে খুতবা শুনতে থাকেন। (বুখারি, হাদিস, ৮৮২)

জাবের ইবনে আবদুল্লাহ (রা.) আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল (সা.) আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটা সময়ে রয়েছে, যাতে আল্লাহর বান্দা আল্লাহর ক‍াছে যা চায় আল্লাহ তাই দেন। অতএব তোমরা আছরের শেষ সময়ে তা তালাস করো। (আবু দাউদ, হাদিস : ১০৪৮, নাসাঈ, হাদিস : ১৩৮৯)
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম