শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ধর্ম ও মিথ

রমজানের সেহরি-ইফতারের সময়সূচি প্রকাশ


DhakaReport24.com || 2024-02-13 16:49:00
রমজানের সেহরি-ইফতারের সময়সূচি প্রকাশ

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ অথবা ১৩ মার্চ শুরু হতে পারে পবিত্র রমজান মাস। তবে রমজান শুরুর তারিখ ১২ মার্চ ধরে ঢাকা ও এর আশপাশের সেহরি ও ইফতারের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

গতকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন থেকে ১৪৪৫ হিজরি সনের পবিত্র রমজান মাসের সেহেরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করা হয়। এর আগে, গত ৫ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটি এ সময়সূচি চূড়ান্ত করে।

সময়সূচি অনুযায়ী, আগামী ১২ মার্চ প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোররাত ৪টা ৫১ মিনিট ও ইফতারের সময় ৬টা ১০ মিনিট।

তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ করে ও ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহেরি ও ইফতার করবেন বলে ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সেহেরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হয়েছে।

সতর্কতামূলকভাবে সেহেরি শেষ হওয়ার ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম