ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে রাজশাহীতে পালিত হয়েছে পবিত্র আশুরা।
এ উপলক্ষে মঙ্গলবার (০৯ আগস্ট) সকাল ৯ টার দিকে মহানগরীর শিরোইল কলোনী থেকে মহরম আশুরা উদযাপন কমিটি ১০ মহররম পবিত্র আশুরা মাওলা ইমাম হুসাইন (আ.) সহ ৭২ জন শহীদের শোকের স্মরণে র্যালি বের করে। র্যালিটি নগরীর রেলগেট শহীদ এএইচএম কামারুজ্জামান চত্ত্বর হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়াও বিশ্ববাংলা ফাউন্ডেশন ও বাংলাদেশ আহলে বাইত ফাউন্ডেশনের ব্যানারে শোক মিছিল,পথসভা, মোনাজাত ও চলচ্চিত্র প্রদর্শনী করে।
আশুরার পবিত্রতা রক্ষা ও সহিংস ঘটনা এড়াতে মহানগরজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
অপরদিকে এর মধ্যে সকালে নগরীর উপশহর ও নগরীর বিভিন্ন এলাকা থেকে একটি তাজিয়া মিছিল বের করার খবর পাওয়া গেছে।
দুপুরের পর সংগঠনগুলো মুসলিম উম্মার সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে পবিত্র আশুরার আনুষ্ঠানিকতা শেষ হবে।
প্রসঙ্গত, এই দিন মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রাঃ) কারবালা প্রান্তরে শাহাদাৎ বরণের ঘটনা স্মরণে রাজশাহীতে আশুরা পালিত হয়।