ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে ১২ বছরের কম বয়সি হজযাত্রীদের সৌদি আরব যেতে করোনার টিকা দেওয়ার প্রয়োজন নেই।
আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় জানিয়েছে—সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় ১২ বছরের কম বয়সিদের পবিত্র হজ পালনের লক্ষ্যে সৌদি আরব যেতে ভ্যাকসিনের প্রয়োজন হবে না। ভিসা পেলে তারা হজে যেতে পারবে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে ৪০৯ জন হজযাত্রী নিয়ে ‘বিজি৩০০৯’ ফ্লাইট ঢাকা ছেড়েছে। এর আগে ৫ জুন ৪১০ জন যাত্রী নিয়ে ঢাকা ছাড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট। এ ছাড়া ৬ জুন ৪০৬ জন, ৭ জুন ৪০৫ জন এবং ৮ জুন ৪০৫ জন হজযাত্রীকে সৌদি আরব পৌঁছে দিয়েছে বিমান।
এবার দুই হাজার ৩৫ জন হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর আগে গত ৩ জুন চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৫ জুন থেকে ৯ জুন পর্যন্ত হজ যাত্রীদের সৌদি আরবে পৌঁছে দেয় বিমান বাংলাদেশ।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম