শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

৯ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

৯ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ধর্ম ও মিথ

ক্লান্ত হয়ে গেলে তারাবি বসে পড়া যাবে কি?


DhakaReport24.com || 2022-04-20 18:05:15
ক্লান্ত হয়ে গেলে তারাবি বসে পড়া যাবে কি?

পবিত্র মাহে রমজান মুমিনদের জন্য এক গুরুত্বপূর্ণ মাস। এ মাসে ইবাদত করলে অসংখ্য সওয়াব পাওয়া যায়। এজন্য মুমিনরা সব সময় আশায় থাকেন কবে এ মাস ফিরে আসবে।

এ রমজানে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তারাবি নামাজও রয়েছে। তবে, অনেকেই অসুস্থ থাকার কারণে তাদের একটি প্রশ্ন থাকে। আর তা হলো- এ তারবি নামাজ কি বসে পড়া যাবে।  

এ ব্যাপারে ইসলামি গবেষক আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, তারাবি হলো নফল সালাত। আপনি বসে পড়তে পারবেন। এর জন্য যদি ওজর থাকে, তাহলে সওয়াব বেশি পাবেন। 

আর যদি ওজর ছাড়া বসে পড়েন, তাহলে সওয়াব কম পাবেন। তবে, সালাত হয়ে যাবে। ওজর না থাকলে উত্তম হলো দাঁড়িয়ে পড়া। তবে, আপনি যদি ক্লান্ত হয়ে যান, একেবারে তখন আপনি চাইলে বসে পড়তে পারবেন। এটা নিয়ে সমস্যা নেই। আপনার সালাত আদায় হয়ে যাবে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম