শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ধর্ম ও মিথ

রোজা রেখে রক্ত দেওয়া যাবে কি?


DhakaReport24.com || 2022-04-12 08:53:15
রোজা রেখে রক্ত দেওয়া যাবে কি?

মহামান্বিত পবিত্র রমজান মাস চলছে। এই মাসে হযরত মুহাম্মদ সা. এর ওপর পবিত্র কোরআন নাজিল হয়েছিল। ইসলামে এই মাসের অনেক ফজিলত রয়েছে। তবে, এই রমজানকে ঘিরে আমাদের মধ্যে আছে অনেক প্রশ্ন।

যেমন একটি হলো-রোজা থাকা অবস্থায় রক্ত দিলে রোজার অসুবিধা হয় কি। আসুন জেনে নেই এ ব্যাপারে বিস্তারিত

এই প্রশ্নের উত্তর হলো- রোজা রাখা অবস্থায় কোনো রোগীকে রক্ত দিলে রোজা ভাঙবে না। রোজা ভঙ্গের কারণ হচ্ছে স্বাভাবিক প্রবেশ পথ দিয়ে শরীরে কোনো কিছু প্রবেশ করানো। শরীর থেকে কিছু বের হলে রোজা ভাঙে না। তাই রক্ত দিলে রোজা ভঙ্গ হবে না।

কেননা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে সিঙ্গা লাগিয়েছেন। তা হাদিসে বর্ণিত হয়েছে। 

সিঙ্গার মাধ্যমে শরীরের বিষাক্ত রক্ত বের করা হয়। তাই রোজা রেখে নিজের টেস্ট/পরীক্ষার জন্য কিংবা কোনো রোগীকে দেওয়ার জন্য রক্ত দিলে, রোজার কোনো ক্ষতি হবে না। তবে রক্ত দিতে গিয়ে দুর্বল হয়ে রোজা ভেঙ্গে ফেলার আশঙ্কা থাকলে, সে অবস্থায় রক্ত দেওয়া মাকরুহ হবে।

তথ্যসূত্র: বোখারী শরিফ, হাদিস নং-১৯৩৮, মুসলিম শরিফ, হাদিস নং-১১০৬, আবু দাউদ শরিফ, হাদিস নং-২৩৭২

অন্য হাদিসে সাবিত আল-বুনানি (রহ.) বলেন- আনাস ইবনে মালিক (রা.)-কে জিজ্ঞেস করা হয়েছে যে, রোজাদারের জন্য শরীর থেকে শিঙ্গা লাগিয়ে রক্ত বের করাকে কি আপনি অপছন্দ করেন? জবাবে তিনি বলেন- না, আমি অপছন্দ করি না। তবে দুর্বল হয়ে পড়ার ভয় থাকলে ভিন্ন কথা। (বুখারি, হাদিস : ০১/২৬০)

এছাড়া রক্তদান রোগীর সেবার রোগীর সেবার অন্তর্ভুক্ত। কারণ পবিত্র কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি কোনো মানুষের জীবন রক্ষা করল, সে যেন পুরো মানবজাতিকে রক্ষা করল। (সুরা মায়েদা, আয়াত : ৩২)

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম