শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ধর্ম ও মিথ

১০ লাখ মুসল্লি হজ পালনের সুযোগ পাবে 


DhakaReport24.com || 2022-04-09 23:37:15
১০ লাখ মুসল্লি হজ পালনের সুযোগ পাবে 

দেশ ও দেশের বাইরের ১০ লাখ মুসল্লিকে এ বছর হজ পালন করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। তবে হজযাত্রীরা দুটি শর্ত মানতে হবে । 

স্থানীয় সময় শনিবার সৌদি সংবাদ সংস্থা (এসপিএ) এ তথ্য নিশ্চিত করেছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা দিয়ে জানিয়েছে যে, দেশের ভেতরে ও বাইরের ১০ লাখ মুসল্লি ২০২২ সালে হজ করতে পারবেন।

করোনা মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে হজযাত্রীদের জন্য কিছু শর্ত রয়েছে। শর্তগুলো হচ্ছে, হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে এবং করোনা টিকার ডোজ সম্পন্ন করতে হবে। সৌদির বাইরে থেকে আসা মুসল্লিদের ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ দেখাতে হবে।

দেশটির সরকারি তথ্যসূত্র অনুযায়ী, গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন হজ পালন করেন।

মন্ত্রণালয়ের তরফে আরও বলা হয়েছে, সর্বোচ্চসংখ্যক হজযাত্রীকে হজ পালন ও মসজিদে নববী পরিদর্শনের সুযোগ দিতে আগ্রহী সৌদি সরকার। একই সঙ্গে তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম