মোহসীন-উল-হাকিম, পেশায় তিনি সাংবাদিক। কিন্তু প্রতিদিনের খবর জোগাড়ের বাইরে বছরের পর বছর যে কাজটি তিনি করে আসছেন তা হলো পরোপকার। নিজের জীবন বাজি রেখে সুন্দরবনসহ দেশের পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে জলদস্যু থেকে মুক্ত করতে তার যে প্রচেষ্টা, তা সত্যিই বিরল । জলদস্যুদের নিরস্ত্র ও নিরুৎসাহিত করতে সক্ষম হয়েছেন। রক্ষা করতে পেরেছেন সুন্দরবনের সৌন্দর্য।
এভাবেই একজন মোহসীন-উল-হাকিম জলে-জঙ্গলে বছরের পর বছর চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সুন্দরবনকে করেছেন দস্যুশূন্য। পশ্চিমবঙ্গের দাদা সৌরভ গাঙ্গুলি। তিনি মোহসীন-উল-হাকিমকে ঢাকা থেকে ডেকে নিয়ে সোজা তুলেছেন ‘দাদাগিরি’র মঞ্চে।
হাকিমকে অভিহিত করেছেন এইভাবে, ‘নিজের দেশকে জলদস্যুদের হাত থেকে মুক্ত করার নায়ক..!’
‘দাদাগিরি’ সিজন-৯ এর বিশেষ এই পর্বটি ৮ মে রবিবার বাংলাদেশ সময় রাত ১০টায় প্রচার হবে জি বাংলায়।
ঢাকারিপোর্ট২৪.কম/একে/আরএএম