শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গনমাধ্যম

নিউমার্কেটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সতিকসাসের মানববন্ধন


DhakaReport24.com || 2022-04-21 19:32:45
নিউমার্কেটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সতিকসাসের মানববন্ধন

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষে ঘটনায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা। এই হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি। 

বৃহস্পতিবার (২১ এপ্রিল) তিতুমীর কলেজের সামনের সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি থেকে ৬ দফা দাবিও পেশ করেন সাংবাদিকরা। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টা ও সাবেক সভাপতি শামিম হোসেন শিশির, বর্তমান সাধারণ সম্পাদক রাব্বি হোসেন, সহ-সভাপতি মামুন সোহাগ, অর্থ সম্পাদক নিফাত সুলতানা, প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক মামুনুর রশিদ, কার্যনির্বাহী সদস্য মামুনুর হৃদয়। এছাড়া উপস্থিত ছিলেন, সাংবাদিক সমিতির সদস্য মাঈদুল ইসলাম, মোহাম্মদ রায়হান, হাসান সিকদার, সাব্বির আহমেদ শান্ত, সাকিল আহমেদ, সাহেদ বাবুসহ অন্যরা।

মানববন্ধনে ছয়টি দাবি হলো- সাংবাদিকদের উপর হামলা পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখতে হবে; হামলাকারী দোকানকর্মীদের চিন্থিত করে বিচারের আওতায় আনতে হবে; হামলায় আহত সাংবাদিকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে; ভবিষ্যতে সাংবাদিকদের উপর পেশাগত দায়িত্বপালনকালে হামলা রুখতে কঠোর ভুমিকা রাখতে হবে;  পেশাগত দায়িত্ব পালনকালে হামলা ঠেকাতে একটি আইন তৈরি করতে হবে এবং তদন্ত কমিটিতে সময় ক্ষেপন না করে ফুটেজ দেখে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে; ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষে আহত শিক্ষার্থীও নিহত দোকানকর্মীদের স্পষ্ট ক্ষতিপূরণের ঘোষণা দিতে হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম