শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : স্বাস্থ্য

ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকার দ্বিতীয় ডোজ শুরু শনিবার


DhakaReport24.com || 2022-03-11 18:54:30
ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকার দ্বিতীয় ডোজ শুরু শনিবার

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাজধানীতে দোকান মালিক-কর্মচারীসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হচ্ছে শনিবার (১২ মার্চ) থেকে। সকাল ১০টা থেকে এ কার্যক্রম শুরু হবে। শুরুর দিনে উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে প্রায় ৪ হাজার মানুষকে টিকা দেওয়া হবে।

শুক্রবার (১১ মার্চ) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিকাদান কর্মসূচি বাস্তবায়নে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

এতে বলা হয়েছে, আগামীকাল (শনিবার) রাজধানীর ক্ষুদ্র ব্যবসায়ীদের দ্বিতীয় ডোজ করোনা টিকা দেওয়ার কর্মসূচি শুরু হচ্ছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনায় প্রথম দিন উত্তরার দোকান মালিক ও কর্মচারীদের দেওয়া হবে সিনোভ্যাকের টিকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা ১২ ফেব্রুয়ারি করোনার প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন, তারাই পাবেন এ টিকা। কর্মসূচির প্রথম দিনে ফ্রেন্ডস ক্লাব মাঠে উপস্থিত থাকবেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. হেলাল উদ্দিন।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকার প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ডা. মো. শামসুল হক। এরপর পর্যায়ক্রমে রাজধানীর মিরপুর এলাকা, মালিবাগ-সিদ্ধেশ্বরী এলাকা ও গাউছিয়া-নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় এ টিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়।


ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম