শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : স্বাস্থ্য

ছয় ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে স্বাস্থ্য অধিদপ্তরের অনুরোধ


DhakaReport24.com || 2022-03-07 11:03:30
ছয় ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে স্বাস্থ্য অধিদপ্তরের অনুরোধ

দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ অনেকটা কমে এসেছে। তবুও জনগণকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী দীর্ঘমেয়াদে ছয় ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (নন-কমিউনিকেবল ডিজিজ) অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন।

স্বাস্থ্যবিধিগুলো হলো- করোনা প্রতিষেধক টিকা নেওয়া, নিরাপদ দূরত্ব বজায় রাখা, ভালোভাবে মাস্ক পরিধান, আবদ্ধ স্থানগুলোতে বাতাস চলাচলের ব্যবস্থা করা, ঘন ঘন হাত ধোয়া এবং হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা।

রোববার (৬ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত ভার্চুয়াল কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

ডা. রোবেদ আমিন বলেন, ‘অনেকে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলছেন না। অনেকেই মাস্ক খুলে ফেলার পক্ষে যুক্তি দিচ্ছেন। কিন্তু এখনো মাস্ক খুলে ফেলার মতো কোনো কিছু হয়নি।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাসের পরিবর্তন হচ্ছে। ভাইরাসটা এখনো বিবর্তন হচ্ছে। আবারও নতুন কোনো ভ্যারিয়েন্ট আসবে কি না, সেই শঙ্কা থেকেই যাচ্ছে। ওমিক্রনের যেসব সাব-লাইনিজ, তা চলে আসার সম্ভাবনা থাকবে।’


ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম