দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে, নতুন করে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৫২ জন।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৯ হাজার ৪৪৫টি নমুনা পরীক্ষায় ৯ হাজার ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২২ দশমিক ৯৫ শতাংশ। দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫২৪ জনে, শনাক্তের সংখ্যা১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জন।
এর আগের ২৪ ঘণ্টায় দেশে ৩৩ জনের মৃত্যু হয়েছিল এবং করোনা শনাক্ত হয়েছিল ১১ হাজার ৫৯৬ জনের। শনাক্তের হার ছিল ২৫ দশমিক ৮৬ শতাংশ।