শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : স্বাস্থ্য

করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১২১৯৩


DhakaReport24.com || 2022-02-02 17:35:15
করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১২১৯৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ২৮ হাজার ৪৬১ জনের মৃত্যু হয়েছে ।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১২ হাজার ১৯৩ জন। সব মিলিয়ে ১৮ লাখ ২৪ হাজার ১৮০ জন আক্রান্ত হয়েছেন।  

বুধবার (২ ফেব্রুয়ারি) এতথ্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চার হাজার ২০৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ১৩৭ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৬৭টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৪৪ হাজার ৩০৮টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৪৫১টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৫ লাখ ৬৮ হাজার ২২৬টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৭ দশমিক ৪৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৫১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,আরও বলা হয়, মৃত ৩৬ জনের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, রাজশাহী বিভাগের ছয়জন, খুলনা বিভাগের সাতজন, বরিশাল বিভাগের তিনজন, সিলেট বিভাগের একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন। মৃত ৩৬ জনের মধ্যে ৩০ জন সরকারি হাসপাতালে এবং পাঁচজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন এবং একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন দুই হাজার ৩৮৬ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৮৩৯ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন চার লাখ ২০ হাজার ৬৮৫ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ৬২ হাজার ৯৪২ জন। বর্তমানে আইসোলেশনে ৫৭ হাজার ৭৪৩ জন রয়েছে বলেও জানানো হয়।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।