রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

এমবিবিএস ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, ডেন্টাল ২৮ ফেব্রুয়ারি


DhakaReport24.com || 2024-11-10
এমবিবিএস ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, ডেন্টাল ২৮ ফেব্রুয়ারি

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে মেডিকেলের এমবিবিএস ও ডেন্টালের বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে আগামী ১৭ জানুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে ডেন্টালের বিডিএস ভর্তি পরীক্ষা হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।

রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক মো. মহিউদ্দিন মাতুব্বর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আজকের সভায় আগামী ১৭ জানুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা এবং ২৮ ফেব্রুয়ারি ডেন্টালের বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম