রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

শিগগিরই আসছে প্রজ্ঞাপন

অর্ধেক লোক দিয়ে চলবে অফিস-আদালত


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2022-01-21 13:14:15
অর্ধেক লোক দিয়ে চলবে অফিস-আদালত
ফাইল ছবি।

অর্ধেক লোক দিয়ে অফিস আদালত করার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এটা খুব শিগগিরই প্রজ্ঞাপন আকারে চলে আসবে। গণপরিবহনে যাতে ভোগান্তি না হয়, সে জন্য অর্ধেক লোক দিয়ে অফিস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আজ শুক্রবার (২১ জানুয়ারি) করোনা পরিস্থিতি সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সংক্রমণের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে ৩৩ শতাংশ শয্যা এরই মধ্যে পূর্ণ হয়েছে। পরিস্থিতি আরও অবনতি হতে পারে। বিয়েশাদি, ধর্মীয় অনুষ্ঠানে একশ জনের বেশি অংশ নিতে পারবে না এবং সবার টিকা সনদ থাকতে হবে।’ 

করোনার সংক্রমণের মাত্রা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় আগামীকাল থেকে দুই সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।