শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : স্বাস্থ্য

মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয় নটরডেমের ত্বোহা


DhakaReport24.com || 2024-02-11 17:22:00
মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয় নটরডেমের ত্বোহা

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দ্বিতীয় স্থান অর্জন করেছেন রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থী তাজওয়ার হাসনাত ত্বোহা।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

জানা গেছে, দ্বিতীয় হওয়া ত্বোহা সিলেট বোর্ড থেকে এসএসসি ও ঢাকা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। বিজ্ঞান বিভাগ থেকে দুই পরীক্ষায় তিনি জিপিএ-৫ পেয়েছেন। তার বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায়।

প্রসঙ্গত, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেলের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এক লাখ দুই হাজার ৩৬৯ জন। ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী পাস করেছেন। পাসের হার ৪৭.৮৩ শতাংশ। গত ৯ ফেব্রুয়ারি সারা দেশের ১৯ কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম