রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

কিডনি প্রতিস্থাপনে বিএসএমএমইউর সহযোগিতা নেবে শিশু হাসপাতাল


DhakaReport24.com || 2024-02-05 17:00:00
কিডনি প্রতিস্থাপনে বিএসএমএমইউর সহযোগিতা নেবে শিশু হাসপাতাল

শিশু কিডনি প্রতিস্থাপনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কাছ থেকে প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা নেবে বাংলাদেশ শিশু হাসপাতাল।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

সভায় তিনি বলেন, দেশের কোনো রোগী যাতে বাইরে না যায় সেদিকে সবাইকে নজর দিতে হবে। প্রতিস্থাপনের জন্য সাধারণত রোগীরা দেশের বাইরে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সফলভাবে কিডনি, শিশু কিডনি, লিভার, ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টেশন সফলভাবে হচ্ছে। এতে দেশের টাকা দেশেই থেকে যাচ্ছে।

ভিসি বলেন, আমরা চাচ্ছি প্রতিস্থাপনের সব কারিগরি বিষয় দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ছড়িয়ে দিতে। বাংলাদেশ শিশু হাসপাতাল এ বিষয়ে এগিয়ে আসায় অভিনন্দন জানাই।

সভায় বিএসএমএমইউর সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, রেনাল ট্রান্সপ্রান্ট হেড প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, শিশু নেফ্রোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফরোজা বেগম, অধ্যাপক ডা. রনজিত রঞ্জন রায়, নেফ্রোলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. ওমর ফারুক, ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম, শিশু নেফ্রোলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. গুলশান আরা প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম