দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৪৩৫ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ১৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৮৬ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চারজন ও ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন রয়েছেন। তাদের মধ্যে একজন ঢাকা, চারজন চট্টগ্রাম, একজন রাজশাহী ও একজন রংপুর বিভাগের বাসিন্দা।