শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : স্বাস্থ্য

উচ্চ রক্তচাপ থাকলে যেসব খাবার এড়িয়ে চলবেন


DhakaReport24.com || 2022-01-03
উচ্চ রক্তচাপ থাকলে যেসব খাবার এড়িয়ে চলবেন

উচ্চ রক্তচাপকে বলা হয়ে থাকে 'নীরব ঘাতক'। কারণ সাধারণত খুব মারাত্মক অবস্থায় যাওয়ার আগে এটি প্রকাশ পায় না। একারণে নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা জরুরি। তবে খাদ্যাভ্যাস থেকে কিছু খাবার এড়িয়ে চললে এড়ানো যেতে পারে উচ্চ রক্তচাপের ঝুঁকি।

আচার
আচার যেকোন খাবারের স্বাদ কয়েকগুণ বাড়িয়ে দেয়। কিন্তু এতে অনেক বেশি লবণ থাকে যা উচ্চ রক্তচাপের রোগীদের ঝুঁকির কারণ। তাই এসব রোগীদের আচার না খাওয়াই ভালো।

পনির
পনিরে অনেক বেশি সোডিয়াম থাকে যা লবণের প্রধান উপাদান। কোন কোন পনিরে প্রতি আউন্সে ৩০০ গ্রাম পর্যন্ত সোডিয়াম থাকতে পারে।

বিকন
বিকনে অনেক বেশি কোলেস্টেরল, ফ্যাট ও লবণ থাকে। তাই রক্তচাপ স্বাভাবিক রাখতে অবশ্যই এই খাবারটি এড়িয়ে চলবেন।

মিষ্টি পানীয়
মিষ্টি পানীয় ওজন ও রক্তচাপ বৃদ্ধির জন্য দায়ী। বিশেষজ্ঞরা বলেন, যারা মিষ্টি পানীয় পান করেন তারা অনেক বেশি উচ্চ রক্তচাপের ঝুঁকিতে থাকেন।

ফ্রেঞ্চ ফ্রাই
রেস্টুরেন্টে যেসব ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যায় তাতে অনেক বেশি লবণ থাকে। একারণে শরীর থেকে অপ্রয়োজনীয় তরল পদার্থ বের হয়ে যাওয়ার ক্ষমতা কমে যায় এবং রক্তচাপ বেড়ে যায়।

সস
সসে অনেক বেশি লবণজাতীয় মসলা ব্যবহার করা হয়। এক চামচ সসে ১৯০ গ্রাম পর্যন্ত সোডিয়াম থাকতে পারে। এটি যখন তেলে ভাজা খাবারের সঙ্গে খাওয়া হয় তখন লবণ গ্রহণের পরিমাণ অনেক বেড়ে যায়।

মিনারেল ওয়াটার
বোতলজাত মিনারেল ওয়াটারে প্রতি লিটারে ২০০ মিলিগ্রাম পর্যন্ত সোডিয়াম থাকতে পারে যা উচ্চ রক্তচাপ রোগীদের অবশ্যই এড়িয়ে চলা উচিত।