শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : স্বাস্থ্য

ক্যাভিটি (দাঁতের সমস্যা) থেকে মুক্তির সহজ ও কার্যকরি উপায়


অনলাইন প্রতিবেদন
DhakaReport24.com || 2023-10-09 19:34:45
ক্যাভিটি (দাঁতের সমস্যা) থেকে মুক্তির সহজ ও কার্যকরি উপায়

কথায় আছে- দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। দাঁত যে কত গুরুত্বপূর্ণ বিষয়, তা ঠাহর করা সহজ হয়, যখন কেউ দাঁতের সমস্যায় ভোগেন। অযত্ন-অবহেলায় বহু রোগের পাশাপাশি অকালে ঝরেও যেতে পারে কারও দাঁত। তাই দাঁতের যত্ন নেওয়া জরুরি।

দাঁতের সমস্যায় অনেকেই ভোগেন। দাঁতের একটি বড় সমস্যা হলো ক্যাভিটি। শিশু, যুবক বৃদ্ধ যে কারো দাঁতেই এ সমস্যা হতে পারে। দাঁতের শক্ত জায়গায় যে কালো দাগ ও ছোট ছোট গর্ত হয়, সেগুলোকেই মূলত ক্যাভিটি বলে। ব্যাকটেরিয়ার কারণে এ রোগ হয়ে থাকে। খাওয়ার পর ভালোভাবে পরিষ্কার না করলে দাঁতের মধ্যে খাবার জমতে থাকে। জমে থাকা খাবারে ব্যাকটেরিয়া দেখা দেয় এবং প্লাক নামক একটি পুরু স্তর তৈরি করে। এ স্তর দাঁতে ক্ষয় সৃষ্টি করে। মিষ্টিপ্রেমীদের দাঁতে সবচেয়ে বেশি ক্যাভিটি হয়ে থাকে।

স্ট্রেপ্টোকোকাস মিউট্যানস
স্ট্রেপ্টোকোকাস মিউট্যানস নামক এক ধরনের ব্যাকটেরিয়া দাঁতের সবচেয়ে বেশি ক্ষতি করে। তাই দাঁতের ক্যাভিটি টের পেলে চিকিৎসা শুরু করুন। চাইলে ঘরোয়া উপায়েই ক্যাভিটি থেকে মুক্তি পেতে পারেন। জেনে নিন করণীয়-

ভিটামিন-ডি
দাঁতের ক্যাভিটি থেকে মুক্তি পেতে ভিটামিন-ডি খাওয়া জরুরি। বিশেষ করে দুগ্ধজাত খাবার খেতে হবে নিয়মিত।
দাঁতের যে স্থানে ক্যাভিটি হয়েছে, সেখানে লবঙ্গের তেল দিনে ২-৩ বার লাগালে ব্যথা কমবে। কারণ লবঙ্গে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আছে।একটি তুলায় এক বা দুই ফোঁটা লবঙ্গ তেল নিয়ে দাঁতের গর্তে লাগান। তেল ভিজিয়ে রাখলে ব্যথা উপশম হয়।
পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য আছে, যা ক্যাভিটি প্রতিরোধে উপকারী। এজন্য ফুটন্ত পানিতে পেয়ারা পাতার গুঁড়া মিশিয়ে মাউথ ওয়াশের মতো ব্যবহার করুন।

এক টুকরো রসুন 
মুখের স্বাস্থ্য বজায় রাখতে প্রতিদিন খালি পেটে এক টুকরো রসুন খেতে হবে। রসুন দাঁতের ব্যথা থেকে মুক্তি পেতে সাহায্য করে। কারণ এটি ব্যাকটেরিয়া দূর করে দেয়।
লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড; যা ব্যথা উপশম করতে সাহায্য করে। খাওয়ার পর কয়েক মিনিট লেবুর টুকরো চিবিয়ে খেলে দাঁতের ক্ষয় রোধ হয় ও হজমেও সাহায্য করে।
ক্যাভিটি থেকে মুক্তি পেতে নারকেল তেল ব্যবহার করতে পারেন। এ জন্য আপনি এক চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল নিয়ে মুখে রাখুন।

নিম ডাল 
এক টুকরো নিম ডাল নিয়ে এর পাতা তুলে ফেলুন, তারপর পরিষ্কার পানি দিয়ে ডালটি ধুয়ে ফেলুন। এরপর এই ডালের ওপরের অংশ চিবিয়ে একটু নরম করে নিন। যখন এই অংশটি নরম হয়ে ব্রাশের মতো দেখাতে শুরু করবে, তখন এটি আপনার দাঁতে ১০ থেকে ১৫ মিনিটের জন্য ঘষতে থাকুন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

সকালে মেসেজ করুন

যখন দাঁতের সমস্যা বা ব্যাথা অনুভব হবে তখন সকালে দাত ব্রাশের সময় হাতের আঙ্গুলি দিয়ে আপনার দাঁতের গোড়ালিতে ভালভাবে মেসেজ করুন। এতে আপনার ক্ষণিকের জন্য কষ্ট অনুভব হলেও পরে দু’এক দিন গেলে তা পুরোপুরিভাবে ঠিক হয়ে  যাবে। 

ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএমর