শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : স্বাস্থ্য

২ লাখ ছুঁইছুঁই ডেঙ্গুতে রোগীর সংখ্যা


জ্যেষ্ঠ প্রতিবেদক
DhakaReport24.com || 2023-09-28 16:45:00
 ২ লাখ ছুঁইছুঁই ডেঙ্গুতে রোগীর সংখ্যা

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে  ৯৫৮ জন । আর চলতি মাসে মৃত্যু হয়েছে ৩৬৫ জনের এবং আগস্টে মারা যান ৩৪২ জন। এ বছর সারাদেশে এখন পর্যন্ত ১ লাখ ৯৬ হাজার ৮৩১ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত (এক দিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ২ হাজার ৯৫০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সেপ্টেম্বরে ২৭ দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ২৩ জন। এর আগে আগস্টে আক্রান্ত হন ৭১ হাজার ৯৭৬ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২৬ জন, আর ঢাকার বাইরে ২ হাজার ২২৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৯৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ৩ হাজার ৫৩৮ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ৬ হাজার ৪২৯ জন রোগী ভর্তি আছেন। ডেঙ্গুতে গত বছর ২৮১, ২০১৯ সালে ১৭৯, ২০২০ সালে সাতজন এবং ২০২১ সালে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম