শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : স্বাস্থ্য

ফুসফুস সুস্থ রাখতে ভেষজ


DhakaReport24.com || 2021-02-22 21:42:00
ফুসফুস সুস্থ রাখতে ভেষজ



ফুসফুস মানবদেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। ইদানীং শরীরের অন্যান্য অংশের মতো ফুসফুসেও মারাত্মক সমস্যা হতে দেখা দেয়। বহু ওষুধ সেবন করেও এর থেকে রেহাই পাওয়া সম্ভব হয় না। তবে আয়ুর্বেদ চিকিৎসা অনুযায়ী, বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব ঠেকাতে নিয়মিত কিছু ভেষজ উপাদান ও ফল খাওয়া জরুরি। এতে শ্বাসযন্ত্র সুরক্ষিত থাকে। ফুসফুস সুস্থ রাখতে খাদ্যতালিকায় যেসব খাবার রাখতে পারেন-

হলুদ: রান্নার উপকরণ হিসেবে পরিচিত হলুদ স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শ্বাস-প্রশ্বাসের পথ পরিষ্কার রাখে এবং প্রদাহ কমাতে সাহায্য করে। হলুদ একটি প্রাকৃতিক অ্যান্টি-ভাইরালও, যা ফুসফুসে প্রভাবিত ভাইরাল সংক্রমণকে দূরে রাখতে সাহায্য করে। এতে শরীর সুস্থও থাকে।

তুলসি: স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন অল্প করে তুলসি পাতার রস খেলে শরীরের শ্বাসযন্ত্রের দূষিত পদার্থ দূর হয়। তুলসি পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় এটি ফুসফুস সুরক্ষায় খুবই কার্যকর। তাই শ্বাসযন্ত্রের দূষিত পদার্থ দূর করতে তুলসি পাতার রস কিংবা এই পাতা পানিতে ফুটিয়ে পান করতে পারেন। এতে ফুসফুস ভালো থাকবে।

আপেল: এ সময়ে সহজপ্রাপ্য ফলগুলোর মধ্যে আপেল অন্যতম। এক গবেষণায় দেখা গেছে, সপ্তাহে পাঁচটির বেশি আপেল খেলে ফুসফুসের কার্যকারিতা বাড়ে।

কালোজিরা: ফুসফুস ভালো রাখতে কালোজিরা অনেক ভালো কাজ করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শ্বাসনালীর প্রদাহ রোধ করতে সাহায্য করে। প্রতিদিন আধা চা চামচ কালোজিরা গুঁড়া এক চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে খেলে ফুসফুস ভালো থাকবে।

আমলকী: ভিটামিন 'সি' সমৃদ্ধ খাবারের গুণের শেষ নেই। ফুসফুসের প্রদাহজনিত সমস্যা রোধ করে এই ভিটামিন। আমলকীতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় এটি শ্বাসযন্ত্রে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে এবং শ্বাসনালির জীবাণু ধ্বংস করে। লেবুতেও প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়।