শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : স্বাস্থ্য

ভ্যাকসিনের প্রথম চালান আসছে ২৫-২৬ জানুয়ারি: স্বাস্থ্যমন্ত্রী


DhakaReport24.com || 2021-01-18 00:08:00
ভ্যাকসিনের প্রথম চালান আসছে ২৫-২৬ জানুয়ারি: স্বাস্থ্যমন্ত্রী



স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনকার করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম চালান আগামী ২৫-২৬ জানুয়ারি দেশে আসবে।

তিনি বলেন, এর এক সপ্তাহ পরেই ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করা হবে। ভ্যাকসিন দেয়ার জন্য ঢাকায় তিনশ’র মতো ভ্যাকসিন প্রয়োগ কেন্দ্র এবং ৪২ হাজার কর্মীকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছে।

আজ সোমবার (১৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার ভ্যাকসিনেশন প্রোগ্রামটা সফলভাবে বাস্তবায়ন করতে চায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নীতিমালা অনুসারে যারা ঝুঁকি নিয়ে কাজ করছেন, আগে তাদের ভ্যাকসিন দেয়া হবে। সেখানে বয়স্কদের অগ্রাধিকার দেয়া হবে। তবে যাদের বয়স ১৮ বছরের নিচে তাদের ভ্যাকসিন দেয়া হবে না।

তিনি বলেন, দেশের সব সাংবাদিকদের যথাসময়ে ভ্যাকসিন দেয়া হবে। এছাড়া ভ্যাকসিন যথাযথভাবে দেয়ার জন্য আইসিটি বিভাগ একটি অ্যাপ তৈরি করেছে। জনগণকে সেখানে নিবন্ধনের মাধ্যমে বিনামূল্যে ভ্যাকসিন দেয়া হবে।

তিনি আরো বলেন, আমরা অন্যান্য দেশের তুলনায় স্বল্প সময়ের মধ্যে ভ্যাকসিন দেয়ার জন্য গত নভেম্বরে একটি চুক্তি স্বাক্ষর করেছিলাম। আমরা এখন কভিড-১৯ এর ভ্যাকসিন পাওয়ার অপেক্ষায় রয়েছি। আমরা রাশিয়া, চীন ও অন্যান্য দেশের সাথেও ভ্যাকসিনের জন্য আলোচনা করছি।

জাহিদ মালেক বলেন, জনগণকে যথাযথভাবে ভ্যাকসিন দেয়ার জন্য ইতিমধ্যে চার হাজার ২০০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। কারা আগে ভ্যাকসিন পাবে, এজন্য আমরা একটি উচ্চক্ষমতা সম্পন্ন জাতীয় কমিটি তৈরি করেছিলাম। প্রত্যেক সাংবাদিক ঝুঁকি নিয়ে কাজ করার কারণে তারাও আগে ভ্যাকসিন পাবেন।

তিনি বলেন, দেশে করোনাভাইরাস আসার প্রথম থেকেই প্রাণঘাতী ভাইরাসটিকে প্রতিরোধে সরকার নানা উদ্যোগ নিয়েছিল। ফলে মহামারিটির দ্বিতীয় ঢেউ চলাকালে দেশে মৃত্যু হ্রাস পেয়েছে বলে আমি মনে করি। দেশে সফলভাবে করোনা নিয়ন্ত্রণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে চিঠি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 

করোনার সংক্রমণ প্রতিরোধের মতো ভ্যাকসিন দেয়ার কর্মসূচিতেও ভালো করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ডিআরইউ সভাপতি মোরসালিন নোমানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ডিআরইউয়ের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।