শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : স্বাস্থ্য

দেশের সব নাগরিকই পাবেন স্বাস্থ্য কার্ড: স্বাস্থ্যমন্ত্রী


DhakaReport24.com || 2023-01-10 19:11:30
দেশের সব নাগরিকই পাবেন স্বাস্থ্য কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

সরকার দেশের সব মানুষকে স্বাস্থ্য কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান।

জাহিদ মালেক বলেন, সম্পূর্ণ স্বাস্থ্য ব্যবস্থাকে আমারা ডিজিটালাইজড করছি। স্বাস্থ্য ব্যবস্থাকে ডিজিটালাইজড করার কারণ হচ্ছে, দেশে প্রত্যেকের জন্য একটি হেলথ কার্ড হবে। এতে সবার স্বাস্থ্যের সব তথ্য থাকবে। অন্যান্য দেশেও এভাবে হেলথ কার্ড থাকে। এটার ডিপিপি পরিকল্পনা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। আমরা আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই একনেকে এটা পাস করবেন।

তিনি আরো ব‌লেন, হেলথ কার্ড নিয়ে ডি‌পি‌পি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) প‌রিকল্পনা ক‌মিশ‌নে দেওয়া হ‌য়ে‌ছে। আশা ক‌রি, প্রধানমন্ত্রী এটি পাস ক‌রে দে‌বেন। এ বিষ‌য়ে প্রধানমন্ত্রীর স‌ঙ্গে কথা হ‌য়ে‌ছে। হেলথ কা‌র্ডে স্বাস্থ্য বিষয়ক সব তথ্য থাক‌বে। বি‌দে‌শে এমন কার্ড দেওয়া হয়। আমরাও তা‌দের ম‌তো ক‌রে হেলথ কার্ড দেব।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় লোকবলের ঘাটতি রয়েছে। ৫০ হাজার লোক নিয়োগ দেওয়ার পরেও ঘাটতি রয়েছে। নতুনভাবে অর্গানোগ্রাম তৈরি করে আমরা জনপ্রশাসণ মন্ত্রণালয়ে জমা দিয়েছি। স্বাস্থ্য ব্যবস্থায় তিন লাখ লোক কাজ করে। আমাদের আরও তিন লাখ লোক লাগবে। স্বাস্থ্য ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করতে মোট ছয় লাখ লোক লাগবে।

সরকারি খাতে ওষুধ প্রস্তুত করতে বিনিয়োগ বাড়ানো হয়েছে। টিকা উৎপাদনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। আমেরিকাতে স্বাস্থ্য সেবা সরকার দেয় না, কেবল যাদের বীমা আছে, তারাই এ সেবা পান। বাংলাদেশে ৫০ শতাংশ চিকিৎসা সেবা সরকার দেয় বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে রোগী ভর্তিসহ পুরোদমে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হবে আগামী ২৩ জানুয়ারি।

গত ১ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২৭ ডিসেম্বর হাসপাতালের ১৪ বিভাগে রোগী দেখা শুরু করেন বিশেষজ্ঞ চিকিৎসক, অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকরা।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক মাসউদুল হক, সহ-সভাপতি মোতাহার হোসেন প্রমুখ।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম