রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

পাঁচ কোটি ৬৮ লাখের বেশি মানুষ বুস্টার ডোজ নিয়েছেন


DhakaReport24.com || 2022-10-09 10:39:00
পাঁচ কোটি ৬৮ লাখের বেশি মানুষ বুস্টার ডোজ নিয়েছেন

কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশে পাঁচ কোটি ৬৮ লাখেরও বেশি মানুষ এখন পর্যন্ত করোনা টিকার বুস্টার ডোজ গ্রহণ করেছেন। গত একদিনেই সারাদেশে সাত লাখের অধিক মানুষ টিকার বুস্টার ডোজ নিয়েছেন।

শনিবার (৮ অক্টোবর) রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের মেনেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ২০ লাখ ৮৬ হাজার ১০০ জন। এছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৩৭ লাখ ৮৭ হাজার ৮৬ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছে ৫ কোটি ৬৭ লাখ ৬৪ হাজার ৮১ জন।

এতে আরও বলা হয়, গত একদিনে সারাদেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৪৩ হাজার ২৪৬ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক লাখ ৬ হাজার ২৯৫ জনকে। এছাড়াও বুস্টার ডোজ টিকা পেয়েছেন ৭ লাখ ৯ হাজার ৭ জন মানুষ। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত ২৭ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় চলমান টিকাদান কার্যক্রম।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম