রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

ভুয়া চিকিৎসার বিষয়ে এফডিএর সতর্কবার্তা


DhakaReport24.com || 2020-08-19 22:24:00
ভুয়া চিকিৎসার বিষয়ে এফডিএর সতর্কবার্তা


কোলয়েডাল রৌপ্য পণ্য করোনাভাইরাস নিরাময় করতে পারে—দাবি করে বিজ্ঞাপন দেয়া একটি ওয়েবসাইটকে সতর্কতাপত্র পাঠিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। সোমবার সংস্থাটি জানিয়েছে, অ্যামাজন মার্কেটিং প্রোগ্রাম বা অ্যামাজন অ্যাসোসিয়েটস প্রোগ্রামের অংশ সিলভাইগাইয়ের বিরুদ্ধে কভিড-১৯-এর নামে জালিয়াতি করে পণ্য বিক্রির অভিযোগ উঠেছে। এটা সংশোধন করতে এফডিএ সংস্থাটিকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে।

এফডিএ জানিয়েছে, সিলভারগাইয়ের বিক্রি করা কোলয়েডাল রৌপ্য পণ্যগুলো ‘অনুমোদিত নয় এমন নতুন ওষুধ ও মিসব্র্যান্ডেড ওষুধ’ শ্রেণীর অন্তর্ভুক্ত। এটা ফেডারেল ফুড, ড্রাগ অ্যান্ড কসমেটিক আইনের লঙ্ঘন।

সিলভারগাই তাদের ওয়েবসাইট এবং পণ্য পৃষ্ঠাগুলোতে দাবি করেছে, কোলয়েডাল সিলভার এমন একটি তরল, যার মধ্যে রৌপ্যের ক্ষুদ্র টুকরো থাকে এবং একটি হিউমিডিফায়ার ব্যবহার করে এগুলোকে পরমাণুতে পরিণত করা যায়। এরপর এটা নিয়ে ফুসফুসের লাইনে শ্বাস ফেলুন এবং ভাইরাসটিকে খুব দ্রুত প্রতিলিপি করা থেকে বিরত রাখুন।

ওয়েবসাইটে তারা এটিও দাবি করেছে, রৌপ্য কণাগুলো ভাইরাসের প্রতি আপনার শরীরের ওভাররিঅ্যাকশন প্রবণতা হ্রাস করতে পারে এবং করোনাভাইরাসগুলোকে অক্ষম করতে পারে।

অথচ এই দাবিগুলোর কোনোটিই সত্য নয়। প্রকৃতপক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, কোলয়েডাল রৌপ্য মানুষের স্বাস্থ্যের জন্য বিপদ ডেকে আনতে পারে এবং আলগেরিয়া অর্থাৎ ত্বক সাধারণত স্থায়ী নীল-ধূসর বর্ণহীনতাসহ গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। এখন পর্যন্ত কভিড-১৯-এর কোনো ওষুধ বা ভ্যাকসিন নেই।

সিএনএন