শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : স্বাস্থ্য

যশোরে ৮ জনের শরীরে এইডস সনাক্ত


যশোর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-08 23:40:30
যশোরে ৮ জনের শরীরে এইডস সনাক্ত

মরণ ব্যাধি এইচআইভি/এইডস সম্পর্কে  মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৮ সালের ১ ডিসেম্বরকে আন্তর্জাতিক এইডস দিবস হিসেবে পালন করে আসছে। কিন্তু তারপরও এইচআর / এইডস-এ আক্রান্ত ও মৃতের সংখ্যা গাণিতিকভাবে সারা পৃথিবীর  ন্যায় বাংলাদেশে বেড়েই চলছে। 

যশোরে  চলতি সেপ্টেম্বর মাসের  প্রথম ৪ দিনে ৪ ব্যক্তির শরীরে এইচআইভি/এইডসের জীবাণু শনাক্ত হয়েছে।ইতিপূর্বে গত আগস্ট মাসে ৪ জনের শরীরে এইডসের জীবাণু পাওয়া যায়। সব মিলিয়ে গত ৩৫ দিনে ৮ জনের শরীরে এইডস শনাক্ত হয়েছে। 

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এইচআইভি- এইডস পরীক্ষা-নিরীক্ষা কেন্দ্র এইচটিসি সেন্টারে এ পরীক্ষা করা হয়েছে।গত ২০ বছরের ইতিহাসে ও এত অল্প সময়ের ব্যবধানে এত সংখ্যক এইচআইভি জীবাণু বহনকারী ইতিপূর্বে যশোরে সনাক্ত হয়নি। বিশেষজ্ঞ চিকিৎসকরা এ পরিস্থিতিকে একটি  সতর্কতামূলক বার্তা বলে অভিহিত করেছেন।

হাসপাতাল সূত্র জানা যায়-এইচটিসি সেন্টারে গত ১ সেপ্টেম্বর থেকে ৪ দিনে ৩০ জনের এইচআইভি/এইডস পরীক্ষা করা হয়েছে। এর ভেতর ৪ জনের শরীরে এইডসের জীবাণু পাওয়া গেছে। হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী গত ৪ সেপ্টেম্বর একজন ও ৬ সেপ্টেম্বর ৩০ জনের রক্ত পরীক্ষা করে তাদের মধ্যে ৩ জনের শরীরে এইচআইভি/এইডস শনাক্ত হয়েছে। গত ৫ সেপ্টেম্বর ৫ জনের রক্ত পরীক্ষা করা হলেও তাদের কারো শরীরে এইডস ভাইরাসের জীবাণু পাওয়া যায়নি। গত আগস্টের ৩১ দিনে ১শ ৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর ভেতর ৪ জনের শরীরে এইচআইভি/এইডসের জীবাণু পাওয়া গিয়েছিল। 

পরিসংখ্যান অনুযায়ী ২৯ আগস্ট-১ জন, ১৬ আগস্ট ১ জন, ৭ আগস্ট ১ জন ও ৪ আগস্ট ১ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়। আক্রান্তদের অনেকেই ভারত ও বাংলাদেশে বসবাস করেন।যা উভয় দেশের জন্য আতঙ্কের। যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আক্তারুজ্জামান বলেন- গত ২ মাসে  যেভাবে এইডস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা আমাদের জন্যে একটি সতর্ক বার্তা। আক্রান্তদের অনেকেই ভারত এবং বাংলাদেশ বসবাস করেন।

উল্লেখ্য, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট  হাসপাতালে এইচআইভি /এইডসের চিকিৎসার জন্য সরকারিভাবে থেরাপি সেন্টার নেই। খুলনা মেডিকেল কলেজে এই থেরাপি সেন্টার আছে।যশোর ২৫০ শয্যা হাসপাতালে অতি অল্প সময়ে থেরাপি সেন্টার স্থাপন করা হবে। বাংলাদেশের ৫টি হাসপাতালে এ সেন্টার স্থাপনের জন্য সরকার উদ্যোগ নিয়েছে। এর ভেতর যশোর ২৫০ শয্যা হাসপাতাল একটি।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম