শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : স্বাস্থ্য

নতুন বছরে শুরু হচ্ছে ‘বাৎসরিক চেকআপ’


DhakaReport24.com || 2022-08-13 17:20:00
নতুন বছরে শুরু হচ্ছে ‘বাৎসরিক চেকআপ’
ছবি: সংগৃহীত

দেশের স্বাস্থ্য সেবায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাৎসরিক চেকআপ সিস্টেম। সরকারি হাসপাতালগুলোতে নির্দিষ্ট পরিমাণ ‘ফি’ দিয়ে দেশের প্রতিটি মানুষ এই সেবা নিতে পারবেন। নতুন বছরের (২০২৩ সাল) শুরু থেকে পুরোদমে সারাদেশের হাসপাতালগুলোতে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। 

শনিবার (১৩ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ সদর হাসপাতালে শিশুদের স্পেশাল কেয়ার ইউনিট স্ক্যানু উদ্বোধন শেষে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, আগামীতে আমরা নতুন একটি প্রকল্প শুরু করতে যাচ্ছি। দেশের সব হাসপাতালে জনগণকে বাৎসরিক চেকআপ করাব। এতে করে অনেক লোকের আর্লি ডায়াগনোসিস হবে। মানুষ অসুস্থ হলে যদি রোগ সম্পর্কে সঙ্গে সঙ্গেই জানতে পারে, তাহলে দ্রুত চিকিৎসার আওতায় আসতে পারবে। এক্ষেত্রে রোগী পুরোপুরি সুস্থ হওয়ারও সুযোগ থাকে। এমনকি এটি শুরু করতে পারলে রোগীদের বিদেশমুখীতাও কমে আসবে। 

তিনি বলেন, বাৎসরিক চেকআপ সবার জন্যই উন্মুক্ত থাকবে। তবে এই সেবার বিনিময়ে একটা চার্জ আমরা ধরব। এটি প্যাকেজ সিস্টেম হবে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দেব। কারণ ইউনিভার্সেল হেলথ কাভারেজে আসতে হলে এটা আমাদের লাগবে। 

জাহিদ মালেক বলেন, আমরা হয়তো আগামী এক/দুই মাসের মধ্যেই কাজ শুরু করব। বাস্তবায়ন পর্যায়ে যেতে হয়তো তিন মাস তো লাগবে। তবে আগামী বছরের শুরুতে আমরা পুরোপুরিভাবে চালু করতে পারব।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম