শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : স্বাস্থ্য

থালাবাসনের মাধ্যমেও ছড়ায় হেপাটাইটিস বি


DhakaReport24.com || 2022-07-31 17:52:30
থালাবাসনের মাধ্যমেও ছড়ায় হেপাটাইটিস বি
ছবি: সংগৃহীত

হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত ব্যক্তির থালাবাসন অন্য কেউ ব্যবহার না করাই শ্রেয়। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত থালাবাসনের মাধ্যমে সুস্থ মানুষও এ ভাইরাসে আক্রান্ত হয়। এসব কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। 

রোববার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বিশ্ব হেপাটাইটিস দিবস-২০২২ পালন উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, গরমের দিনে অনেকেই ঘরের বাইরে রাস্তা ঘাটে ঠান্ডা পানি বিশেষ করে আখের শরবত, লেবুর শরবত খেয়ে থাকেন। এসব খাবার আগে অবশ্যই গ্লাসকে ভাল করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কারণ হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত কোনো ব্যক্তির ব্যবহৃত গ্লাসের মাধ্যমে অন্যের শরীরে এ ভাইরাস প্রবেশ করে।

তিনি আরও বলেন, সবাই সচেতন হলে দেশ হেপাটাইটিস বি ভাইরাস মুক্ত হবে। এ ভাইরাসে আক্রান্ত ১০ জন ব্যক্তির ৯ জনই জানেন না যে তারা আক্রান্ত হয়েছেন। এজন্য শরীরের কিছু পরিবর্তন যেমন, চোখের ভেতরে হলদে হয়ে যাওয়া, বমি বমি ভাব হওয়া, জ্বর হওয়া, প্রস্রাবের রং পরিবর্তন হলেই হেপাটাইটিস বি-ভাইরাস স্ক্রিনিং করে চিকিৎসা নিতে হবে।

এ সময় অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ শিশুদের স্নায়ুরোগ চিকিৎসায় থেরাপির গুরুত্ব তুলে ধরেন। একইসঙ্গে শিগগিরই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেরাপি মাধ্যমে চিকিৎসা পদ্ধতি চালু করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আইয়ুব আল মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভার ডিজিসের সভাপতি অধ্যাপক ডা. সেলিমুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. অনিন্দ রহমান, রোটারিয়ান ডিস্ট্রিক্ট গভর্নর  ইঞ্জিনিয়ার এমএ ওহাব।

২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস সারাবিশ্বে পালিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে আজ দিবসটি পালন করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম