শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : স্বাস্থ্য

কিসের অভাবে শরীরে ঝিঁঝি ধরে


DhakaReport24.com || 2022-06-26 10:21:45
কিসের অভাবে শরীরে ঝিঁঝি ধরে

আমাদের সমাজে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া দায়, যার শরীরে অথবা হাত-পায়ে কখনো ঝিঁঝি ধরেনি। এই ঝিঁঝি ধরার অনুভূতি খুবই বাজে। বিভিন্ন কারণে আপনার শরীরে এ ঝিঁঝি ধরতে পারে। তবে এর অন্যতম কারণ হলো ভিটামিনের অভাব। তাই আজকে আমরা জানবো, ১। কোন ভিটামিনের অভাবে ঝিঁঝি ধরে? ২। কেন ঝিঁঝি ধরে? ৩। ঝিঁঝি ধরলে করণীয় কী? ৪।লক্ষণ কী ? এই চারটি প্রশ্নের উত্তর পেতে সম্পূর্ণ লেখাটি পড়তে হবে। 

১। কোন ভিটামিনের অভাবে ঝিঁঝি ধরে?
ভিটামিন বি১২ এর অভাবে মূলত আমাদের শরীরে এ ঝিঁঝি ধরে। কারণ, এ ভিটামিনের অন্যতম কাজ হলো শরীরে স্নায়ুর কার্যকারিতা বাড়ানো। শরীরে এই ভিটামিনের অভাব হলে স্নায়ুর কার্যকারিতা কমে যায়। তাই এর অভাবে পায়ে ঝিঁঝি ধরার মতো সমস্যা দেখা দেয়।

২। কেন ঝিঁঝি ধরে?
কোনো স্থানে রক্ত চলাচল বন্ধ থাকলে। যেমন ধরুন- একটানা কোথাও বসে থাকলে পা অসাড় মনে হয়। কারণ বসার সময় পা নিচে ছিল। আর এ কারণে পায়ে রক্ত চলাচল করতে পারেনি। তাই ঝিঁঝি ধরেছিল। এছাড়া ভিটামিন বি১২ এর অভাবে ঝিঁঝি অনুভূত হয়। কারণ শরীরে স্নায়ুর কার্যকারিতা কমে গেছে। তবে ঘন ঘন  এ ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
 
৩। ঝিঁঝি ধরলে করণীয় কী?
শাকসবজি এবং ফলমূল বেশি খাওয়া। ভিটামিন বি১২ নিরামিষ খাবারে কিছুটা কম থাকে। প্রাণিজ খাবারে তুলনামূলক বেশি ভিটামিন বি১২ থাকে। তাই  ডিম, মাশরুম, বিভিন্ন ধরনের মাংস ও কলিজা, সামুদ্রিক মাছ ইত্যাদিতে খেতে হবে। এছাড়াও মুরগির মাংস, দুধ, দই ও ছানা খাওয়া উচিত।

৪।লক্ষণ কী ?
ক্লান্তিভাব
আপনি ঠিকভাবে খাওয়া-দাওয়া করার পরও ক্লান্তিভাব কাটছেই না? সেইসঙ্গে কোনো কাজ করতে ইচ্ছা না করা, সারাক্ষণ অলস শুয়ে-বসে থাকা এগুলো সবই হলো ভিটামিন বি১২ এর ঘাটতির লক্ষণ। তাই ক্লান্তিভাব হলে কেন এমনটা ঘটছে তার কারণ খুঁজে বের করুন এবং সেই অনুযায়ী চিকিৎসা নিন।
আরও কিছু লক্ষণ

নিঃশ্বাস নিতে সমস্যা:
আপনার যদি নিঃশ্বাস নিতে সমস্যা হয়, ত্বক অনেকটাই বিবর্ণ হয়ে যায়, হৃদ্‌স্পন্দন বেড়ে যায় তাহলে বুঝতে হবে শরীরে ভিটামিন বি১২ এর অভাব দেখা দিয়েছে। এক্ষেত্রে ভিটামিন বি১২ সমৃদ্ধ খাবার খেতে হবে পর্যাপ্ত। 

ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম