শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : স্বাস্থ্য

আবারও চোখ রাঙাচ্ছে  করোনা, শনাক্তের হার ১৪ শতাংশ


DhakaReport24.com || 2022-06-23 18:30:00
আবারও চোখ রাঙাচ্ছে  করোনা, শনাক্তের হার ১৪ শতাংশ

সারা দেশে ফের আবার বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৩১৯ জন। শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ।

এই সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ১৩৫ জনে। আর শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৬০ হাজার ৫২৮ জনে।


বৃহস্পতিবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত চার মাস পর দেশে দৈনিক করোনা শনাক্তের সংখ্যা বাড়তে শুরু করলো। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি এক হাজার ৪০৬ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

এরপর সর্বশেষ বুধবার (২২ জুন) হাজার ছাড়ায় করোনা সংক্রমণ। যা বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে। 
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ২৩২ জন।


সারা দেশে এই সময়ে দেশে ৯ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

 

 


ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম