শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : স্বাস্থ্য

আড়াই মাস পর কোভিড শনাক্ত শতাধিক


DhakaReport24.com || 2022-06-12 19:15:30
আড়াই মাস পর কোভিড শনাক্ত শতাধিক

দেশে ১১ সপ্তাহ পর দৈনিক শনাক্ত কোভিড রোগীর সংখ্যা আবারও একশ ছাড়িয়ে গেল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৮০টি নমুনা পরীক্ষা করে মোট ১০৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

তাদের মধ্যে ১০১ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। এর বাইরে নারায়ণগঞ্জে ২ জন, চট্টগ্রামে ২ জন, জয়পুরহাটে ৩ জন, নওগাঁয় ১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

এর আগে সর্বশেষ ২৫ মার্চ একশর বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছিল দেশে। সেদিন ১০২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রমণের দাপট কমলে ফেব্রুয়ারির শেষ দিকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে নামে। ধারাবাহিকভাবে কমতে কমতে এক পর্যায়ে তা একশার নিচে নেমে আসে।

২০২০ সালের মার্চে দেশে মহামারী শুরুর পর একটানা এত দীর্ঘ সময় সংক্রমণ আর কখনও নিয়ন্ত্রণে থাকেনি। এক্ষেত্রে টিকার একটি বড় ভূমিকা রয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা।

সংক্রমণ কমার ধারায় গত ৫ মে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা নেমেছিল ৪ জনে। তবে গত ২২ মের পর থেকে টানা দশ দিন ধরে শনাক্ত রোগীর সংখ্যা আবারও বাড়ছে। আগের দিন শনিবার সারা দেশে ৭১ জন রোগী শনাক্ত হয়েছিল, তার আগের দিন এ সংখ্যা ছিল ৬৪।

ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম