শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : স্বাস্থ্য

যেভাবে ঘুমানো মস্তিষ্কের ক্ষতি


DhakaReport24.com || 2022-06-10 22:34:15
যেভাবে ঘুমানো মস্তিষ্কের ক্ষতি

ঘুমের সঙ্গে জড়িয়ে আছে আমাদের ব্রেইন বা মস্তিষ্ক এবং শ্বাস প্রশ্বাসের নানাদিক। তাই গবেষকরা মনে করেন, ঘুমের সময় অবশ্যই সঠিক নিয়মে বা ভঙ্গিতে ঘুমানো উচিত।

শরীরকে সুস্থ রাখতে ঘুমের কোনো বিকল্প নেই। প্রতিদিনের ৮ ঘণ্টার ঘুম আপনাকে যেমন রাখবে সুরক্ষিত তেমনি রাখবে প্রাণবন্ত। কিন্তু অনেকেই ৮ ঘণ্টার ঘুমকে পূর্ণ করতে যে কোনো জায়গায়ই ঘুমিয়ে পড়েন। এছাড়া রাতে ঘুমাতেও ঘুমের সঠিক ভঙ্গি মেনে চলেন না। সেক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, এমন অভ্যাসে স্নায়ু বা মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।

 

তা না হলে এমন ঘুমে শরীরে উপকারিতার পরিবর্তে খারাপ প্রভাবের পরিমাণই বেশি হবে। কারণ নিজের খেয়াল খুশিমতো ঘুমের অভ্যাসে কাঁধ, ঘাড় ও মেরুদণ্ডের ব্যথার সমস্যা দেখা দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, ঘুমের সবচেয়ে খারাপ ভঙ্গি হলো চিত হয়ে শুয়ে হাত মাথার ওপর ভাঁজ করে ঘুমানো। কারণ হিসেবে তারা বলেন, ঘুমানোর সময় দুই হাতের তালু মাথার পেছনে গুঁজে রাখলে কাঁধের স্নায়ুর ওপর চাপ পড়ে।

দীর্ঘমেয়াদে যা স্নায়ুবিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ঘুমের সময় বেশি উঁচু বালিশ ব্যবহার করাও এ বিপত্তি ডেকে আনতে পারে।

এভাবে ঘুমালে অনেক সময় হাত, কাঁধ ও পিঠে হতে পারে অবশ অনুভূতি। দ্রুত গতিতে শ্বাস প্রশ্বাস হওয়ায় দীর্ঘমেয়াদে অনেকেরই শ্বাসনালী চিকন হওয়ার সমস্যা দেখা দেয়।

নাক ডাকার প্রবণতাও বেড়ে যায় অনেকটাই। তাই এমনভাবে ঘুমানোর অভ্যাস থাকলে এখনই সে অভ্যাসের পরিবর্তন করুন।

 

চিকিৎসকরা মতে, পিঠের ভরে চিত হয়ে শুয়ে দুহাত দুপাশে ছড়িয়ে রাখাই ঘুমের ক্ষেত্রে সবচেয়ে আদর্শ ভঙ্গি। এতে সুস্থ থাকে মেরুদণ্ড ও ঘাড়। যা নিশ্চিত করবে আপনার শারীরিক সুস্থতা। 

ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম