শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : স্বাস্থ্য

চুল পড়া রোধে অ্যালোভেরা  ব্যবহার করবেন যেভাবে


DhakaReport24.com || 2022-06-07 09:38:45
চুল পড়া রোধে অ্যালোভেরা  ব্যবহার করবেন যেভাবে

 ত্বকের পাশাপাশি চুলের যত্নেও অ্যালোভেরা বেশ কার্যকর। অ্যালোভেরা ভিটামিন এ, সি, বি, এফ এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ। এসব উপাদান চুল পড়া রোধ করতে পারে। এছাড়া চুলে প্রাকৃতিক জৌলুস আনতেও জুড়ি নেই ভেষজটির। জেনে নিন অ্যালোভেরা কীভাবে ব্যবহার করলে কমবে চুল পড়া।

১  অ্যালোভেরা জেলের সঙ্গে সামান্য মধু ও ১ চা চামচ টক দই মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ৪০ মিনিট পর ধুয়ে ফেলুন। চুল হবে ঝলমলে ও মসৃণ।

২ এক টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। চুলের গোড়া মজবুত হবে।

৩ সমপরিমাণ নারকেলের তেল ও অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। 
 
৪  টেবিল চামচ পেঁয়াজের রস ও ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এটি যেমন চুল পড়া বন্ধ করবে, তেমনি নতুন চুল গজাতেও সাহায্য করবে।
৫ আধা কাপ গ্রিন টির সঙ্গে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।

৬ অ্যালোভেরা জেলের সঙ্গে সামান্য মধু ও ১ চা চামচ টক দই মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ৪০ মিনিট পর ধুয়ে ফেলুন। চুল হবে ঝলমলে ও মসৃণ।

৭ এক টেবিল চামচ আপেলের ভিনেগারের সঙ্গে খানিকটা অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। প্যাকটি ২০ মিনিট চুলে লাগিয়ে রাখুন শ্যাম্পু করার আগে।
 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম