রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

দেশে করোনা শনাক্ত বেড়েছে


DhakaReport24.com || 2022-05-06 19:34:15
দেশে করোনা শনাক্ত বেড়েছে

দেশে করোনা শনাক্ত বেড়েছে

২৪ ঘণ্টায় সারা দেশে ১৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে গতকাল করোনা শনাক্ত হয়েছিল ৪ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭৬৬ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ।


গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত থাকল। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৭ হাজার ৪৬ জন।

২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৫৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৪৫৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

ঢাকারিপোর্ট২৪.কম/একে/আরএএম