শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : স্বাস্থ্য

বিএসএমএমইউ’র ৪০ জন কর্মকর্তা কর্মচারী উচ্চতর গ্রেডে উন্নীত


DhakaReport24.com || 2022-04-26 21:05:30
বিএসএমএমইউ’র ৪০ জন কর্মকর্তা কর্মচারী উচ্চতর গ্রেডে উন্নীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৪০ জন কর্মকর্তা কর্মচারী উচ্চতর গ্রেডে উন্নীত করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয় শহীদ ডা. মিল্টন হলে উচ্চতর গ্রেডে উন্নীতকরণের চিঠি উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ কর্মকর্তা-কর্মচারীদের হাতে তুলে দেন।

এ সময় উপাচার্য বলেন, বর্তমান প্রশাসনে আমরা যখন বসেছি তখন পুরাতন অনেক দিন আগের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করেছি। আমরা চাই সবাই ভালো থাকুক। রোগীর সেবা দাতারা ভালো থাকলে রোগীদের সেবায় কোনো বিঘ্ন হবে না।


তিনি বলেন, আমি আশা করব, আপনারা নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। সবাই নিয়মের মধ্যে থেকে কাজ করবেন। পরকালেও এসব ভালো কাজ আপনাদের জন্য মঙ্গল বয়ে আনবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, সার্জিক্যাল অনকোলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল, সহযোগী অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লা,  উপ রেজিস্ট্রার সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন প্রমুখ।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম