সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে নতুন কেউ মারা না যাওয়ায় করোনায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই রইলো।
রোববার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৮৮টি নমুনা পরীক্ষায় ২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিন শনাক্তের হার ০ দশমিক ৪১ শতাংশ। এ পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৫৫৬ জনে। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৩ হাজার ৪৬০ জন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএএন/আরএএম