রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

ডেন্টাল ভর্তি পরীক্ষা শুরু, পরীক্ষার্থী প্রায় ৬৫ হাজার ৯০৭ জন 


DhakaReport24.com || 2022-04-22 10:26:15
ডেন্টাল ভর্তি পরীক্ষা শুরু, পরীক্ষার্থী প্রায় ৬৫ হাজার ৯০৭ জন 

২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১০টায় শুরু হয়েছে পরীক্ষা। চলবে বেলা ১১টা পর্যন্ত।

১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের ১ ঘণ্টার ভর্তি পরীক্ষা হবে। পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ে ১০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এবার সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য প্রায় ৬৫ হাজার ৯০৭ জন আবেদন করেছেন।

এর আগে গত ২০ মার্চ সকাল থেকে ৩০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ করা হয়। এরপর প্রবেশপত্র সংগ্রহের সময় ছিল ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত। এ ধারাবাহিকতায় আজ (২২ এপ্রিল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার ডেন্টাল ভর্তির আবেদন ফি ছিল ১ হাজার টাকা।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম