চলছে পবিত্র মাহে রমজান। এ রমজানে করোনাভাইরাসের প্রকোপ একদমই নেই। গত কয়েকদিন ধরে সারা দেশে করোনায় মৃত্যুহার শূন্যের কোটার মধ্যে আছে। এমনকি শনাক্তও তেমন নেই।
তবুও বাজার, মার্কেট এবং সমাগমের স্থানগুলোতে স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে বলা হচ্ছে প্রতিনিয়ত। যাতে করোনার প্রকোপ না বাড়ে। নারায়ণগঞ্জে অধিকাংশ মানুষ করোনার টিকার আওতায় চলে এসেছে। বর্তমানে করোনার সংক্রমণ কিছুটা কমতির দিকে। নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ১শ’ ২১ জনের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে কোনো আক্রান্ত নেই। এই নিয়ে জেলায় মোট ৩০ হাজার ৩শ’ ৪৬জন আক্রান্ত হয়েছেন।
জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, নতুন করে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। নারায়ণগঞ্জে এ যাবৎ ৩শ’ ৩৩ জনের মৃত্যু হয়েছে। তবে এই সংখ্যা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আরও বেশী।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদন অনুযায়ি বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।
এখন পর্যন্ত মোট ২ লাখ ৪৫ হাজার ১৮৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ যাবৎ সুস্থ হয়ে উঠেছেন ৩০ হাজার ১৩ জন।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম