রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

ইসি গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম


DhakaReport24.com || 2022-02-24 21:33:45
ইসি গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম

ইসি গঠনের জন্য ১০ জনের নাম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জমা দিয়েছে অনুসন্ধান কমিটি। এই ১০ জনের মধ্য থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পর একে একে বঙ্গভবনে প্রবেশ করে অনুসন্ধান কমিটির সদস্যদের বহনকারী গাড়ি। অসুস্থতার কারণে বঙ্গভবনে যাননি অনুসন্ধান কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান।

রাষ্ট্রপতির সঙ্গে অনুসন্ধান কমিটির সদস্যদের সাক্ষাৎ শেষে বঙ্গভবন গেটে সাংবাদিকদের ব্রিফ করেন অনুসন্ধান কমিটিকে সাচিবিক সহায়তা দেওয়া মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 

মন্ত্রিপরিষদ সচিব জানান, সার্চ কমিটি তাদের রিপোর্ট রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন। রাষ্ট্রপতি সেটা গ্রহণ করেছেন। তিনি সেটা একটু যাচাই-বাছাই করবেন। আশা করি দেখে অতিসত্বর নির্দেশনা দেবেন।

জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যে ৫ জনের নাম রাষ্ট্রপতি সিলেক্ট করবেন সেই ৫ জনের নামেই প্রজ্ঞাপন জারি হবে।

গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে সপ্তম ও শেষ বৈঠকে বসে ১০ জনের নাম চূড়ান্ত করে অনুসন্ধান কমিটি।