রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

ইসি গঠনে ১২ থেকে ১৩ জনের নাম বাছাই সার্চ কমিটির


DhakaReport24.com || 2022-02-20 20:15:30
ইসি গঠনে ১২ থেকে ১৩ জনের নাম বাছাই সার্চ কমিটির

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনার নিয়োগে ১২ থেকে ১৩ জনের নাম সুপারিশের জন্য প্রস্তুত করেছে অনুসন্ধান কমিটি। তাঁদের মধ্য থেকে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে।

আজ রোববার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুসন্ধান কমিটির বৈঠকে আলোচনা হয় ২০ জনের তালিকা নিয়ে। বৈঠক শেষে ১২ থেকে ১৩ জনের নাম ঠিক করার কথা জানান অনুসন্ধান কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান।

বিচারপতি ওবায়দুল হাসান জানান, ২২ ফেব্রুয়ারি অনুসন্ধান কমিটির সর্বশেষ বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত হবে। এরপর রাষ্ট্রপতির কাছে নামগুলো সুপারিশ করবেন তাঁরা।

অনুসন্ধান কমিটি যে ১০ জনের নাম সুপারিশ করবে, সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।

অনুসন্ধান কমিটি যে ১০ জনের নাম চূড়ান্ত করবে, সেগুলো প্রকাশের দাবি বিভিন্ন পক্ষ থেকে উঠলেও নামগুলো প্রকাশ করবেন না বলে জানিয়েছেন অনুসন্ধান কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান।