শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

জুলাইয়ে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী


DhakaReport24.com || 2026-04-29
জুলাইয়ে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

আসছে জুলাইয়ে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের ব্যাগ ও জুতা পাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক লাখ শিক্ষার্থী বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে ব্যবসায়ী নেতাদের নিয়ে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকভাবে প্রতি উপজেলায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীরা এসব উপকরণ পাবে। পর্যায়ক্রমে এ কর্মসূচি বেসরকারি বিদ্যালয় ও ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ে নিতে ব্যবসায়ীদের সহযোগিতা নেয়া হবে।

দেশে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও সাশ্রয়ী করতে বিনামূল্যে বই, মিড ডে মিলের পর এবার পোশাক, পাটের ব্যাগ ও জুতা বিতরণের উদ্যোগ নিলো সরকার।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশে বর্তমানে সরকারি-বেসরকারি মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১,১৮,৬০৭টি। এরমধ্যে এককোটি ৬ লাখের বেশি শিক্ষার্থী লেখাপড়া করে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি বিদ্যালয়ে।

এদিন সচিবালয়ে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী।

ওই বৈঠক শেষে তিনি বলেন, প্রাথমিকভাবে প্রতি উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীরা সরকারের পক্ষ থেকে স্কুল ড্রেস, পাটের ব্যাগ ও জুতা পাবে। এরমধ্যেই বিতরণের জন্য একলাখ সেট পাওয়া গেছে।

পাইলট আকারে শুরু হয়ে পর্যায়ক্রমে এ কর্মসূচি যাবে বেসরকারি বিদ্যালয় ও ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ে, যেখানে ব্যবসায়ীদের সহযোগিতা নেয়া হবে বলে জানান তিনি।

এসময় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারকে সহযোগিতার অঙ্গীকার করেন বৈঠকে অংশ নেয়া ব্যবসায়ীরা।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম