শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

অধিবেশন চলাকালে খাচ্ছিলেন এমপি, ধরে ফেললেন স্পিকার


DhakaReport24.com || 2026-04-21
অধিবেশন চলাকালে খাচ্ছিলেন এমপি, ধরে ফেললেন স্পিকার

বাংলাদেশের জাতীয় সংসদের মূল অধিবেশন কক্ষে বসে খাওয়ার অনুমতি নেই। অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের শৃঙ্খলা ও মর্যাদা বজায় রাখতে সেখানে খাওয়া-দাওয়া, চা-পান বা এ ধরনের কোনো ভোজনসংক্রান্ত কার্যক্রমেরও প্রচলন নেই।

মঙ্গলবার (২১ এপ্রিল) অধিবেশন চলাকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার আসনে বসে দেখতে পান, একজন সংসদ সদস্য কিছু খাচ্ছেন। দূর থেকেই মাইকে ওই সদস্যের নাম উল্লেখ না করে তিনি জানতে চান, তিনি কী খাচ্ছেন, চা পান করছেন কি না, সেটিও প্রশ্ন করেন।

জবাবে সংশ্লিষ্ট সদস্য জানান, তিনি গরম পানি পান করছেন। এ সময় স্পিকার কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেন, ‘পরে আরও কী খাবেন, গড নোজ’।

তবে টিভি ক্যামেরা সেদিকে না যাওয়ায় ওই সংসদ সদস্যের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংসদের ‘রুলস অব প্রসিডিউর’ বা কার্যপ্রণালি বিধিতে অধিবেশন কক্ষে বসে খাওয়া নিয়ে সরাসরি কোনো নির্দেশনা না থাকলেও ৩১১ নম্বর বিধিতে বলা হয়েছে, সংসদ কক্ষটি কেবল বৈঠকের কাজেই ব্যবহারযোগ্য। কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। খাওয়া-দাওয়া যেহেতু বৈঠকের অংশ নয়, তাই এটি ওই বিধির পরিপন্থি হিসেবে বিবেচিত। সংসদীয় রীতিতেও এমনটি দেখা যায় না।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম