শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের দায়িত্ব : স্বাস্থ্য উপদেষ্টা


DhakaReport24.com || 2026-01-17
‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের দায়িত্ব : স্বাস্থ্য উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, সংবিধান, উচ্চকক্ষ বা নিম্নকক্ষের বিষয় নয়, গণভোট নাগরিকের দৈনন্দিন জীবনে কী প্রভাব ফেলবে, সেটি সহজভাবে মানুষকে বোঝাতে সরকার কাজ করছে।

গতকাল সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে গণভোট নিয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, যারা নির্বাচন চায় না, তারা সর্বোচ্চ চেষ্টা করবে যেন নির্বাচন না হয়। তাই জনগণকে যত বেশি সম্পৃক্ত করা যাবে, তত বেশি অশুভ শক্তি ও নির্বাচনবিরোধী শক্তিকে পরাজিত করা সম্ভব হবে।

নূরজাহান বেগম বলেন, এখন থেকেই গুজব ছড়ানো শুরু হয়েছে। কোথাও গুজব শোনা গেলে সঙ্গে সঙ্গে সেটি যে ভুল, তা মানুষকে জানাতে হবে। ভুল তথ্যের বিপরীতে সত্য তুলে ধরলে মানুষ প্রকৃত বিষয়টি জানতে পারবে এবং বিভ্রান্তি দূর হবে।

তিনি আরও বলেন, জনগণের অংশগ্রহণ যত বাড়বে, অশুভ শক্তি তত পেছনে যেতে বাধ্য হবে। তাদের সামনে এগোতে দেওয়া যাবে না, কারণ তারা সামনে এলে অস্থিরতা তৈরি করবে। সে ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই।

১২ জানুয়ারির নির্বাচনে অতীতের যেকোনো সময়ের তুলনায় ভোটগ্রহণ বেশি হতে পারে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ নির্বাচনে রেকর্ড সৃষ্টি হবে। গণভোটে আমরা ‘হ্যাঁ’ ভোট দেবো এবং ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন আয়োজন করতে পারবো বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমানসহ জেলা ও বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম