শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

অন্তর্বর্তী সরকার ১৫ মাসে যা করেছে অতীতে কেউ পারেনি: প্রেস সচিব


DhakaReport24.com || 2025-11-18
অন্তর্বর্তী সরকার ১৫ মাসে যা করেছে অতীতে কেউ পারেনি: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের কাজকর্ম নিয়ে চলা সমালোচনা ও ব্যঙ্গের প্রেক্ষাপটে তার সাফল্য তুলে ধরেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি জানান, কেন এই সরকার মাত্র ১৫ মাসে অন্যান্য সরকারের তুলনায় সফলতা পেয়েছে।

প্রেস সচিব লিখেছেন, “নামেই অন্তর্বর্তী সরকার, কিন্তু কাজের দিক থেকে এটি কার্যত গ্রাম-স্তরের এনজিও-ধাঁচের প্রশাসন। অনেকের চোখে এটি ছিল বাংলাদেশের সবচেয়ে দুর্বল সরকার। এমনকি যুক্তরাষ্ট্রও সরাসরি ট্যারিফ চুক্তিতে এগোতে চায়নি।” তিনি আরও উল্লেখ করেন, “সর্বমোট ৫০০ দিনের মধ্যে ১৭০০-এর বেশি বিক্ষোভের সময়ও তারা রাস্তায় নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হয়েছে। নবীন ও অদক্ষ হওয়ার কারণে আইন পাশ করা বা প্রয়োগ করতেও তারা হিমশিম খাচ্ছে। ছোট ও অজ্ঞাত গোষ্ঠীর চাপেও সরকার বারবার ন্যুয়ে পড়েছে।

তবে পেছনে তাকালে দেখা যায়, এটি বহু দশকের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ সরকারের একটি।”

শফিকুল আলম আরও বলেন, এই সরকারের আমলে দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরে এসেছে, বিপ্লব-পরবর্তী প্রতিশোধমূলক হামলা বন্ধ হয়েছে, মার্কিন ট্যারিফ চুক্তি সম্পন্ন হয়েছে, রেকর্ডসংখ্যক আইন পাশ হয়েছে এবং শ্রম সংস্কার বাস্তবায়িত হয়েছে।

তিনি হাইলাইট করেন—

১। জুলাই ঘোষণাপত্র ও চার্টারের মাধ্যমে রাজনৈতিক সমঝোতার নতুন মঞ্চ তৈরি হয়েছে।

২। সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে ন্যায্যতা নিশ্চিত হয়েছে।

৩। লালদিয়া টার্মিনালের চুক্তি বিশ্বমানের বিনিয়োগের ভিত্তি স্থাপন করেছে।

৪। বৈদেশিক নীতি বাংলাদেশকে ইন্দো-প্যাসিফিকের কেন্দ্রে প্রতিষ্ঠিত করেছে।

৫। অর্থনীতি স্থিতিশীল হয়েছে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এসেছে এবং ব্যাংকিং খাতে লুটপাট কমেছে।

৬। অতীতের অপব্যবহারের বিচার শুরু হয়েছে।

৭। গুম ও রাজনৈতিক হেনস্তা বন্ধ হয়েছে, গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরে এসেছে।

৮। র‍্যাব ও গোয়েন্দা সংস্থাগুলো আইনের অধীনে পরিচালিত হচ্ছে।

প্রেস সচিব লিখেছেন, “এমন কোনো সরকার নেই, যা ১৫ মাসে এতগুলো অর্জন করতে পেরেছে, যা এই অন্তর্বর্তী সরকার করেছে।”

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম