শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা : প্রধান উপদেষ্টা


DhakaReport24.com || 2025-10-17
জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা : প্রধান উপদেষ্টা

জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জুলাই সনদ স্বাক্ষরের জন্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের জন্য আজকে নবজন্ম। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম।

জুলাই সনদ স্বাক্ষরের জন্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের জন্য আজকে নবজন্ম। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। এই সনদের ভিত্তিতে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই সনদ দিয়ে দেশ পরিবর্তন হবে এবং এটি বিশ্বের বিভিন্ন প্রান্তে আলোচিত হবে।

সনদটি সফল করার জন্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান তিনি। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, দেশ গঠন করার দায়িত্ব আগামী সরকার নেবে এবং এরই প্রস্তুতি হিসেবে এই জুলাই সনদকে দেখছেন তিনি।

জুলাই অভ্যুত্থানের তরুণদের কথা স্মরণ করে তিনি বলেন, তরুণরাই নতুন বাংলাদেশ গড়বে, তারাই দেশকে নেতৃত্ব দেবে। তারা আমাদের পথ দেখাবে।

এই দেশ তরুণদের দেশ। ১৮ কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষ হলো ২৭ বছরের নিচে, এরাই আমাদের সম্পদ। সারা দুনিয়া অবাক বিস্ময়ে আমাদের দিকে তাকিয়ে আছে, কখন আমরা তাদেরকে সাহায্য করব তরুণদের পাঠিয়ে। কারণ সারা দুনিয়াতে তরুণদের অভাব। কোনো কোনো দেশে তো তরুণ নাই বলতে গেলে।

কাজেই তারা আমাদের দিকে তাকিয়ে আছে। এটাই হলো আমাদের সুবর্ণ সুযোগ। তরুণদের শুধু বাংলাদেশকে নয়, পৃথিবীকে পরিবর্তনের সুযোগ এসেছে।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, এই ঐকমত্য সুন্দরভাবে পরিচালিত হবে এবং সামনের দিনে এগিয়ে যাওয়া সম্ভব হবে। এই সনদের মাধ্যমে সৃষ্ট নতুন পথরেখা বাংলাদেশকে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে দীর্ঘ আট মাসের সংলাপ ও মতৈক্য প্রক্রিয়ার মধ্যদিয়ে চূড়ান্ত হওয়া ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের স্বাক্ষরের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও স্বাক্ষর করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম